রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা ঝিনাইদহের নতুন জেলা প্রশাসকের

উচ্চকন্ঠ   10-Apr-2026   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ নোমান হোসেন। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে সুশাসন, উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই হবে তার প্রধান লক্ষ্য। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদকবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং এ লক্ষ্যে ধারাবাহিক ও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক আরও জানান, প্রশাসনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে। দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের বিরুদ্ধে জেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে।
তিনি সৎ উদ্যোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। একইসঙ্গে জেলার উন্নয়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের আহ্বান জানান।
নবনিযুক্ত জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশাসিত ও উন্নত ঝিনাইদহ গড়ে তোলা সম্ভব হবে।

office@ukantho.com


Photo

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ

এফএনএস: চব্বিশের জুলাই আন্দোলনের কথা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির...

Photo

মাগুরায় কনস্টেবলকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা

এফএনএস: মাগুরায় মোটরসাইকেলের হর্ন দেওয়াকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে...

Photo

একটি দল এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে: এ্যানি

এফএনএস: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একটি...

Photo

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক জামায়াতের সম্ভাব্য প্রার্থী

এফএনএস: আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত