রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুর্শিদা জামান বেল্টু

উচ্চকন্ঠ   23-Dec-2025   70

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাংসদ পতœী মুর্শিদা জামান বেল্টু। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য আশরাফ হোসেন স্বপন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, বিএনপি নেতা আকিমুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক মিলন বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মুর্তজা জিকো ও ছাত্রদল নেতা নাজমুল হোসেনসহ নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুর্শিদা জামান বেল্টু বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের দল করি। এখানে অনেক মনোনয়ন প্রত্যাশী আছেন, প্রতিযোগীতাও আছে। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন যেই পাক না কেন, আমরা ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে একসাথে কাজ করবো। ধানের শীষ প্রতিকের ব্যপারে আমাদের কোন বিভেদ নেই। এসময় তিনি ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

office@ukantho.com


Photo

তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক...

Photo

নড়াইলে দুধ দিয়ে গোসল করে ইউনিয়ন ছাত্রলীগ নেতার পদত্যাগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: দল করে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছেন...

Photo

জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা...

Photo

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত