সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন: বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত

উচ্চকন্ঠ   17-Feb-2026   59

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদর্ক: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈরি উদ্ভাবনী মডেল, বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট ও গবেষণামূলক প্রদর্শনীতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবের রূপ নেয়।
বিজ্ঞান মেলার অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক কৌতূহল সৃষ্টি করে, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং একে একে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শিক্ষার্থীদের তৈরি সৌরবিদ্যুৎ, পরিবেশ সংরক্ষণ, রোবটিকস, স্মার্ট প্রযুক্তি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন মডেল ও প্রজেক্ট দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের প্রশংসা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে তাদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা এবং বিজ্ঞানমনস্কতা বিকাশ লাভ করে, যা ভবিষ্যৎ শিক্ষাজীবন ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।
দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

office@ukantho.com


Photo

অপকর্ম দেখে ফেলায় শ্বাসরোধে হত্যা করা হয় নড়াইলের সোয়েবকে

এফএনএস: নড়াইলে স্ত্রী-সন্তান থাকার পরও দীর্ঘদিন ধরে গোপনে এক নারীকে...

Photo

নরসিংদীতে মাদক সেবনকালে কনস্টেবলসহ আটক ৪

এফএনএস: নরসিংদীর বেলাবতে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ...

Photo

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

এফএনএস: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারিতে...

Photo

কালীগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত