সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দেশে কোনো লোডশেডিং নেই: জ্বালানী মন্ত্রী

উচ্চকন্ঠ   05-May-2026   59

Photo

এফএনএস: দেশে কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, যদি কোথাও বিদ্যুৎ বিভ্রাট হয় তাহলে বুঝতে হবে লাইনে বা মেশিনপত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটি হচ্ছে। গতকাল মঙ্গলবার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে তেলের সংকট কখনও হয়নি, এখনও নেই, সামনেও হবে না। এছাড়া প্রতিনিয়ত সরকার জ্বালানি তেল সরবরাহ করছে। তিনি বলেন, যারা তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের চিহ্নিত করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আপনি শুরু থেকে বলছিলেন যে কৃত্রিম সংকটের একটা কথা, কৃত্রিম সংকট শব্দটা ব্যবহার করেছেন- কারা এই কৃত্রিম সংকট তৈরি করেছে? তাদের চিহ্নিত করে কোনো ব্যবস্থা নেওয়ার হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আপনারা অতি দ্রুত দেখতে পারবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, তেলের সংকটের কারণে কখনো লোডশেডিং হয় নাই। যে লোডশেডিং হয়েছিল তখন, যন্ত্রের জন্য হয়েছিল। সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনো হবে না, কখনোই হবে না; ‘বিকজ আই হ্যাভ গট সাফিসিয়েন্ট স্টক’। আমরা পারচেজ (ক্রয়) করেই যাচ্ছি।

office@ukantho.com


Photo

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে কারাগারে প্রেরণ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য...

Photo

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

নিখোঁজের তিনদিন পর পদ্মা নদীতে মিললো কিশোরের মরদেহ

এফএনএস: রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের তিনদিন পর নিরব শেখ (১৬) নামে এক...

Photo

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের বন্দুকে ব্যবসায়ির আত্মহত্যা

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম(...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত