সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে প্রকাশ্য দিবালোকে বাসা বাড়ীতে চুরি

উচ্চকন্ঠ   27-May-2025   31

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্য দিবালোকে এক বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকা নিয়ে গেছে। ২৭ মে মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত ৪/৫ জনের নামে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগি নাজমা খাতুন।লিখিত অভিযোগে শহরের দক্ষিন বলিদাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নাজমা খাতুন জানায়, সকালে বিশেষ কাজে তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময় বাড়ীতে কেউ ছিল না। এ সুযোগে দুটি মটরসাইকেলে চোরচক্রের ৪/৫ জন সদস্য বাড়ীতে প্রবেশ করে। তারা বসত ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মোফাজ্জেল হক জানান, দিনের বেলাতে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরচক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের দামোদরপুরে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারিদোকানে...

Photo

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

এফএনএস:ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী...

Photo

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত