প্রিয় ঝিনাইদহ
মহেশপুর সীমান্তে মা/দক ও চো/রাচা/লান/বি/রো/ধী অভিযানে আ/টক ২; ফে/ন/সি/ডি/ল ও আম উদ্ধার
উচ্চকন্ঠ 24-May-2026 42
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি আম জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ২২ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৪/৪-এস সংলগ্ন নতুনপাড়া গ্রামের একটি পাটক্ষেতে হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধার করা হয়।
এর আগে একই দিন দুপুর ১টার দিকে নতুনপাড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৭-এমপি সংলগ্ন আমিনুরের আম বাগানে অভিযান চালিয়ে ৩৪০ কেজি ভারতীয় আম জব্দ করে বিজিবি।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল চলাকালে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন— নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার চালিঘাট গ্রামের বাসুদেব মজুমদার (৩২) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বটতলা গ্রামের মাহফুজুর রহমান (৩৪)।
পরে আটক দুইজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
office@ukantho.com