রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশু ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

উচ্চকন্ঠ   12-Aug-2025   57

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের জঙ্গলগ্রামে টিউবওয়েলে রাখা বালতির পানিতে ডুবে ১৫ মাসের শিশু নাঈমার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নাঈমা জঙ্গলগ্রামের বারেক শেখের মেয়ে।

পরিবার জানায়, বারেক শেখের বাড়ির টিউবওয়েলের নিচে বালতি ভরা পানি ছিল। শিশু নাঈমা খেলার ছলে বালতির মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন বিষয়টি পরে টের পান। নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু নাঈমাকে মৃত্যু ঘোষণা করেন।

নড়াইল সদর উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সে প্রবাসী কাদের শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোর বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছে ওঠে তার গাছ পরিষ্কারের জন্য। এ সময় অসাবধানতাবশত গাছের ডগায় পাড়া দিলে সে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে যায় এবং বুকে-মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে, বেলা ১২টার দিকে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে একজন কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

office@ukantho.com


Photo

আত্মীয়ের বাসা থেকে সাবেক আইজিপি শহিদুলের দুই বস্তা নথিপত্র উদ্ধার

এফএনএস: পুলিশের সাবেক আইজি এ কে এম শহিদুল হকের লুকিয়ে রাখা দুই বস্তা...

Photo

শরীয়তপুর ও ঢাকায় দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে ডা: নাসির ও রাজধানীর স্কয়ার...

Photo

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই যেন তফসিল ঘোষণা হয়: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

মহেশপুরে বিজিবির অভিযানে ২৬ বোতল সিরাপসহ ৩৮০০ পিস ঔষধ উদ্ধার করছে বিজিবি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত