সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কক্সবাজারে ডাকাতের বাড়ি থেকে অস্ত্র-স্বর্ণ ও ৩০ লাখ টাকা উদ্ধার

উচ্চকন্ঠ   03-Apr-2025   64

Photo

এফএনএস: কক্সবাজারের টেকনাফে গত বুধবার রাতে এক ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গোলা, ৩০ লাখের বেশি টাকা ও সোনা জব্দ করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালিতে হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ড অভিযান চালায়। হারুন ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি আগ্নেয়াস্ত্র, ছয়টি তাজা গোলা, পাঁচটি দেশি ধারালো অস্ত্র, ৩০ লক্ষাধিক টাকা, সোনা, একাধিক চেকবই ও ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে জব্দ করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। টাকা ও সোনা টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোয় নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে। অপরদিকে একই দিন মধ্যরাতে টেকনাফের শাহপরীর দ্বীপ নাফ নদের মোহনায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান পাচারের খবরে নাফ নদে যৌথ অভিযানে এই ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। জলপথে মাদক-সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের বিষয়খালীতে ভাড়া বাড়ি থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আজিমুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের...

Photo

কালীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে নেতৃত্ব দিলেন মুর্শিদা জামান বেল্টু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৩১ দফা...

Photo

মহেশপুরে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ৫০ দিন ধরে অপেক্ষায় রয়েছেন ভাই

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী...

Photo

খুবিতে ছাত্রী হলের শৌচাগারে গোপনে ভিডিও ধারণ, আটক ২

এফএনএস: খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ’২৪ হলের ছাত্রীদের শৌচাগারে গোপনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত