রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান

উচ্চকন্ঠ   20-Oct-2025   73

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। সেসময় উপস্থিত ছিলেন আলহাজ¦ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: মশিউর রহমান, সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোছাঃ রোকেয়া খাতুন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন, সুফিয়া খাতুন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ।
জাপানী নারী হিরেকো কোবাইসির সহযোগিতায় ২০০৩ সাল থেকে কালীগঞ্জের ৫০জন গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীকে এই শিক্ষাবত্তি প্রদান করা হয়। অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেনী পর্যন্ত জনপ্রতি মাসিক ৪০০ টাকা, এবং একাদশ থেকে মাষ্টার্স পর্যন্ত জনপ্রতি মাসি ৫০০ টাকা করে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

office@ukantho.com


Photo

শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি: তারেক রহমান

এফএনএস: ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার...

Photo

চট্টগ্রামে ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে ফেসবুক লাইভে এসে পাওনাদারদের কাছে...

Photo

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

এফএনএস: টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে...

Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা সন্তোষজনক নয়: ফখরুল

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত