মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রিকশাচালককে জুতাপেটা করা কর্মকর্তা বরখাস্ত

উচ্চকন্ঠ   04-Mar-2025   56

Photo

এফএনএস: রিকশাচালককে জুতাপেটা করা রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান। তিনি জানান, গত সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সই করেছেন সচিব ড. মো. মহিউদ্দিন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিকশাচালককে নির্দয়ভাবে প্রহার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ধরনের আচরণ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। এতে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী হিসেবে তার এ ধরনের আচরণ অশোভনীয়, অসংগত, চাকরির শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। তাই সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। জাহিদ হাসান বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। ঘটনাটি গত ২ ফেব্রæয়ারি দুপুরের হলেও গত শুক্রবার এর একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, একটি কোয়ার্টারের সামনে জাহিদ হাসান এক রিকশাচালককে পায়ের জুতা খুলে পেটাচ্ছেন। এরপর প্রাইভেটকারের ব্যাক ডালা থেকে লাঠি বের করে চালকের শরীরে ও রিকশায় আঘাত করছেন। এ সময় অশ্লীল ভাষায় গালাগাল করতেও শোনা যায় তাকে। ভিডিও ছড়িয়ে পড়ার পর গত শনিবার রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার এক চিঠিতে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজকে তদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। আর তদন্ত শুরু হওয়ার তিনদিনের মধ্যেই জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করল মন্ত্রণালয়। এদিকে রিকশাচালককে জুতাপেটা করায় সমালোচনা ও বিতর্ক শুরু হলে গত সোমবার পর্যন্ত দুই দিন ছুটি নেন জাহিদ হাসান রাসেল। এর মধ্যে রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি। সেখানে এ ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে উল্লেখ করেন। সেই সঙ্গে এর জন্য নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন এই কর্মকর্তা। তিনি লেখেন, এমন ঘটনা কি আর কারও জীবনে ঘটেনি? আমি অন্যায় করেছি। কিন্তু এত বড় শাস্তি কী আমার পাওনা ছিল?

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে মতবিনিময় সভায় নব-নির্বাচিত সংসদ সদস্য আবু বকর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনের নব-নির্বাচিত সংসদ...

Photo

রামিসা ধর্ষণ-হত্যার রায় ‘তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব’, আশা আইনমন্ত্রীর

এফএনএস: ঢাকার পল্লবীর শিশু রামিসা আক্তার ধর্ষণ-হত্যা মামলায় আসামিদের...

Photo

নোয়াখালীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৩৫

এফএনএস: নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একটি পক্ষ ঈদ পুনর্মিলনী সমাবেশে...

Photo

রাজশাহীতে ব্যারাকে ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

এফএনএস: রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে মো. মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ সদস্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত