মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মোচিকের নিয়োগ প্রক্রিয়া বন্ধে কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা, চাকুরীতে বহাল থাকছে নিয়োগপ্রাপ্ত ১২০জন

উচ্চকন্ঠ   15-Jan-2025   66

Photo

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিনিধি,ঝিনাইদহ: চাকুরিচ্যুত ১২০ জন চাকুরীতে বহাল আছে জানিয়ে মোবারকগঞ্জ চিনিকলে নতুন জনবল নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করলো জজ কোর্ট ঝিনাইদহ। গত ১ জনুয়ারী ২০২৫ তারিখে চাকুরিচ্যুতদের করা ১/২৫ নং মোকদ্দমার পরিপ্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি ঝিনাইদহের আদালতের জজ কোর্ট এর একটি বেঞ্চে সিনিয়র সহকারী জজ আমাতুল মোরশেদা ওই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি দিয়েছেন। আদেশে আরো উল্লেখ আছে যে, উক্ত ১২০জন চুক্তিভিত্তিক/কানামনা/ডেইলী হাজিরার শ্রমিক ও কর্মচারীগণ চাকুরিতে বহাল আছে।
জানা গেছে, মোবারকগঞ্জ চিনিকলে ২০২৩ সালের ১২ ডিসেম্বর কাজ নাই মজুরি নাই ভিত্তিতে শ্রমিকদের নিয়োগ করা হয়। কিন্তু চলতি ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ১২০ অস্থায়ী মৌসুমি শ্রমিককে কাজে যোগদান করতে দেওয়া হয়নি। এ মর্মে গত ১ জানুয়ারি মিলের মৌসুমি শ্রমিক হাবিবুর রহমানসহ ৫ জন শ্রমিক ওই আদালতে মামলাটি করেন। এ মামলায় মিলের ব্যবস্থাপনা পরিচালক সহ চার মহাব্যবস্থাপক (প্রশাসক, কৃষি, অর্থ এবং কারখানা) কে বিবাদি করা হয়। মামলায় এসব শ্রমিকের চলতি মৌসুমের বেতন বাবদ ২৩ লাখ টাকা দাবি করা হয়েছে।
এ মামলার ১৪ই জানুয়ারী আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, নিয়োগকৃত ১২০ জন শ্রমিক এখনো বহাল রয়েছে। ফলে ওই সব পদে নতুন করে আর কোন শ্রমিক নিয়োগ দিতে পারবে না বলেও আদেশেও উল্লেখ করা হয়েছে।
মামলার আইনজীবি মো. আবু রওশন রিপন (০১৭১২৫৭৪৪৮৪) জানান, ১লা জানুয়ারি মৌসুমি শ্রমিক হাবিবুর রহমান দং মামলাটি করেন। এরপর আদালত তাদের চাকুরী বহাল রেখে নতুন নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। এখন বিষয়টি নিয়ে আদালতের চুড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ বিষয়ে মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, মামলার একটি কপি আমাদের হাতে এসেছে। এখন আমাদের আইনজীবির মাধ্যমে আদালতকে বিষয়টি জানানো হবে।

office@ukantho.com


Photo

এটা আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আমার...

Photo

মৃত সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের সাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ: সিআইডি দেখে দৌড়ে পালালেন সুপারসহ ছয় শিক্ষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মৃত সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের সাক্ষর...

Photo

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলো’র কর্মীরা

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন...

Photo

একই শিরোনামে ১৩ পত্রিকায় এক সংবাদ, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ

এফএনএস: ময়মনসিংহে একই সংবাদ একই শিরোনামে ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত