রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু

উচ্চকন্ঠ   13-Jan-2026   130

Photo

এফএনএস: চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়েছে। আটকের কিছুক্ষণ পরই তিনি মারা গেছেন। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। পরিবার ও নেতাকর্মীদের অভিযোগ, নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডাবলুকে জিজ্ঞাসাবাদের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। এদিকে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় লোকজন গতকাল মঙ্গলবার সকাল থেকেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে জড়ো হন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে তারা আগুন জ্বালিয়ে শামসুজ্জামানের মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। এদিকে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জীবননগর থানার পুলিশ শামসুজ্জামানের লাশ সুরতহাল করেছে। ডাবলুর পরিবারের পক্ষ থেকে মামলা করার দাবি করা হলেও, পুলিশ বলছে এখনও মামলা রেকর্ড করা হয়নি। সকালে ডাবলুর লাশ দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় তারা উপস্থিত নেতাকর্মীদের বলেন, নির্যাতনে জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তির বিষয়টি নিশ্চিত করা হবে। জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, অভিযানের নামে সেনাবাহিনী বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। অস্ত্র উদ্ধারের নামে নির্যাতন করার পরও যখন অস্ত্রশস্ত্র পায় না, লাঠিসোঁটা, এটা-ওটা দিয়ে চালান দেয়। সেই নির্যাতনের মাত্রা এতটাই বেশি যে সহ্য করতে না পেরে শামসুজ্জামান ডাবলু মারা গেছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকতে বলেন। তিনি বলেন, এটা যদি হত্যাকান্ড প্রমাণিত হয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শামসুজ্জামানের মৃত্যুর পর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমরান তাকে বিস্তারিত জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় শামসুজ্জামান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল জীবননগর পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিএনপি নেতা শামসুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে আটক করা হয়। পরে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে একইদিন দুই ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুশোক সইতে না...

Photo

নড়াইল-১ আসনে বিএনপি, নড়াইল-২ আসনে জামায়াত বিজয়ী

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের দুটি সংসদীয় আসনের...

Photo

এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা

এফএনএস: বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জ স্টেডিয়াম মাঠের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ স্টেডিয়াম পাড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত