বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ঝিনাইদহ কালীগঞ্জ স্টেডিয়াম মাঠের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে

উচ্চকন্ঠ   20-Jun-2025   67

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ স্টেডিয়াম পাড়া এখন যেন জনদুর্ভোগের এক চরম চিত্র। একসময়ের খেলাধুলার প্রাণকেন্দ্র এই মাঠ ও তার আশপাশের পরিবেশ বর্তমানে নানান সমস্যায় জর্জরিত। রাস্তার বেহাল দশা, ময়লার ভাগাড়, যান চলাচলের অতিরিক্ত চাপ এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীপাড়া থেকে নতুন বাজার পর্যন্ত স্টেডিয়ামের পাশ দিয়ে যে রাস্তা গেছে, তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সেই রাস্তা পানিতে ডুবে যায়, তৈরি হয় কাদা আর জলাবদ্ধতা। ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ট্রাক, রিকশা, ভ্যান, ইজিবাইক, এমনকি গোহাটার গরু-ছাগলের গাড়িও প্রতিনিয়ত স্টেডিয়ামের ভেতর দিয়ে যাতায়াত করছে। এতে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, এবং খেলাধুলার উপযোগীতা হারাচ্ছে মাঠটি।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মাঠের পাশে পৌরসভার ময়লার ভাগাড় গড়ে উঠেছে। প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা এনে এখানে ফেলা হচ্ছে। ফলে পুরো এলাকা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে। স্টেডিয়ামের পাশে অবস্থিত মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকায় বসবাসকারীরা এই দুর্গন্ধের কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিকেলে যেসব কিশোর-তরুণ মাঠে খেলতে আসে কিংবা সাধারণ মানুষ হাঁটতে বা ব্যায়াম করতে আসে, তারাও এ দুর্গন্ধ সহ্য করতে না পেরে মাঝেমধ্যেই ফিরে যায়।
স্থানীয়রা অভিযোগ করে জানান,স্টেডিয়ামের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের দৃষ্টি নেই। তারা অবিলম্বে রাস্তা সংস্কার, মাঠে যানবাহন চলাচল বন্ধ, ময়লার ভাগাড় অপসারণ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

office@ukantho.com


Photo

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে শৈলকুপার রণি নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের...

Photo

মহেশপুরে ফতেপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দিনব্যাপি রনি-র গনসংযোগ

মহেশপুর সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির...

Photo

গণহত‍্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

এফএনএস: বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্ট গণহত‍্যার...

Photo

ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

এফএনএস: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত