রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

রাকিবুজ্জামান পাপ্পুকে নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত করার দাবিতে সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   05-Apr-2026   78

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক আহবায়ক স,ম রাকিবুজ্জামান পাপ্পুকে নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কালিয়া উপজেলা ছাত্রদল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয়তবাদী ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান রুবেল তার বক্তব্যে বলেন, বিভিন্ন ধরনের অত্যাচার-নির্যাতনকে উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত করতে জেলার ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে কাজ করেছেন ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু।দীর্ঘ আন্দোলন সংগ্রামে মাঠে থাকা পাপ্পুকে জেলা সেক্রেটারি পদ দেয়া হলে ছাত্রদল তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে।
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: রাসেল রানা বলেন, তৃণমূলে ছাত্রদলকে সুসংগঠিত করতে রাকিবুজ্জামান পাপ্পু সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন।ছাত্রদল করার কারণে বিগত ১৭ বছরে একাধিকবার কারবরণ করেছেন।তবু দলের নীতি আদর্শ থেকে সরে যাননি।জাতীয়তাবাদী আদর্শের পরিবারে বেড়ে ওঠা পাপ্পুকে জেলা ছাত্রদলের সেক্রেটারি করা হলে ছাত্রদল আরও বেশি শক্তিশালী হবে।
কালিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক নেতা রবিউল ইসলাম রবি বলেন, ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু দলের জন্য একজন পরিক্ষীত ও ত্যাগী মানুষ।তিনি (পাপ্পু) পৌরসভার ২নং ওয়ার্ডে সদস্য হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন।পরবর্তীতে কালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নির্বাচিত হন।পাপ্পু দল করতে গিয়ে বারবার কারাবরণ করলেও দলের নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।
জাতীয়তাবাদী ছাত্রদলের নড়াইল জেলা সেক্রেটারি পদপ্রার্থী স,ম রাকিবুজ্জামান পাপ্পু জানান, বিগত ১৭ বছরের জেল-জুলুমকে কখনো ভয় পায়নি।জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ আমার পরিবার থেকে পাওয়া।বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান আমার অনুপ্রেরণা।নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপির দিক নির্দেশনায় ছাত্রদলের একজন কর্মী হিসেবে সবাইকে নিয়ে আমি দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি।ছাত্রদল করার কারণে আমাকে ও আমার বাবা উপজেলা বিএনপির সেক্রেটারি স, ম ওয়াহিদুজ্জামান মিলুকে একসঙ্গে হাতকড়া পরিয়ে জেলখানায় পাঠানো হয়েছিল।আমাকে ক্রস ফায়ার দিয়ে হত্যার ভয় দেখানো হয়েছিল।একটানা ৬মাস কারাগারে অবস্থানকালে অসুস্থ হলে চিকিৎসা না পেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি।তবুও দলের নীতি আদর্শে ছিলাম অটল।দলের দূর্দিনে কর্মীদের ফেলে আমি কখনো পালিয়ে যায়নি। বাকি জীবনও দলের জন্য উৎস্বর্গ করতে পিছপা হবে না।আগামী দিনেও ছাত্রদলের জন্য কাজ করতে চাই বলে তিনি জানান।

office@ukantho.com


Photo

হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি...

Photo

তিন শিশুকে রাস্তায় ফেলে 'প্রেমের স্বর্গে' জননী!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় যেন এক উল্টো পুরাণের...

Photo

হাদি হত্যা: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার...

Photo

এস আলমের আরও ২৬১৯ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

এফএনএস: আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত