সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   31-Jan-2026   69

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়ন বিএনপির মহিদা দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধান মন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং মহিলা দল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে মহেশপুর উপজেলা বিএনপির মহিলা দল সভানেত্রী রুপা খাতুন'র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তরফদার মাহম্মদ তৌফিক বিপু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী অধ্যক্ষ কামরুন্নাহার লিজি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দবীর উদ্দিন বিশ্বাস, মহেশপুর উপজেলা বিএনপির নির্বাচন কমিটির প্রধান মোঃ কামাল উদ্দিন, কাজীরবেড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার এনামুল হক, বিএনপি নেতা মশিয়ার রহমান, জেল মহিলা দলের সহ-সভাপতি ফাতেমা ভূইয়া, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক মোঃ ওলিয়ার রহমান প্রমুখ। এসময় জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদক সহ দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবিদ কামার রুবেল।

office@ukantho.com


Photo

প্রান্ত দাস, জীবনযুদ্ধে হার না মানা এক সৈনিক

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

এফএনএস: ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের...

Photo

বিগত ১৭ বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায় চৌধুরী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়...

Photo

নিঃস্ব কৃষকের পাশে দেবদূত হয়ে দাঁড়ালেন ইউএনও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপার নাগপাড়া গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত