শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী বাংলাদেশ-পাকিস্তান

উচ্চকন্ঠ   09-May-2026   62

Photo

এফএনএস: সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল শনিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আলোচনায় ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, মহিলা শিল্পোদ্যোগ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত ও নিবিড় করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে তারা সহমত পোষণ করেন। একই সঙ্গে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি এবং এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপরও জোর দেন তারা। এ সময় প্রতিমন্ত্রী আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামে...

Photo

ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান বই এর মোড়ক উন্মোচন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান...

Photo

সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা...

Photo

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে মামুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত