রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ডাকাতি

উচ্চকন্ঠ   24-Feb-2025   46

Photo

এফএনএস: রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন। রাতে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বনশ্রীতে জুয়েলারির দোকান রয়েছে। তিনি দোকান বন্ধ করে একাই বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আনোয়ার হোসেনের পথরোধ করে। তাদের মধ্য থেকে লাল হেলমেট পরা এক ব্যক্তি ওই ব্যবসায়ীকে তিন রাউন্ড গুলি চালায়। তিনি বলেন, ভুক্তভোগী আনোয়ার হোসেনের দুই পায়ে দুটি ও পিঠে একটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি আরও বলেন, তার কাছে ছিল ২০০ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ টাকা। গুলির পর স্বর্ণ এবং টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি বøকের সাত নম্বর রোডে টার্গেট করে আসা তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে। এরপর তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা সোনা নিতে টানাহেঁচড়া করে। এক পর্যায়ে স্বর্ণ না দিতে চাইলে তারা ব্যবসায়ীকে গুলি করে। এরপর স্বর্ণ ও টাকা নিয়ে দুর্বত্তরা তিনটি মোটরসাইকেলে উঠে এলাকা ত্যাগ করে। এসময় পাশের এক ভবন থেকে ভিডিও করেছেন এক বাসিন্দা। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, তিন মোটরসাইকেলে ছিল মোট সাত জন। সবার মাথায় ছিল হেলমেট। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে। এরপর তিনটি মোটরসাইকেলে করে সবাই একসঙ্গে চলে যায়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলামের ইন্তেকাল

ইয়াসিন আরাফাত, কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ বিএনপির প্রবীন নেতা নজরুল...

Photo

এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি

এফএনএস: বাংলাদেশ পুলিশের চার উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক...

Photo

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জামায়াত আমিরের গভীর উদ্বেগ প্রকাশ

এফএনএস: ইরানে যুক্তরাষ্ট্র ও যুদ্ধবাজ ইসরাইলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ...

Photo

মহেশপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের অভিযানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত