বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বন্ধুকে বাড়িতে দাওয়াত করে খাওয়ানোর পর কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   26-Aug-2025   63

Photo

এফএনএস: শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৩৮) নামের এক বন্ধুকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে খাওয়া-দাওয়ার করানোর পরই এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে। তুলা মিয়া উপজেলার ছালুয়াতলা গ্রামের নুরুল আমীনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু নাজমুল হক (৩৫) একই ইউনিয়নের গেরাপচা গ্রামের মৃত বক্তারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চলাফেরা করতেন। তারা চুরির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। গত রোববার রাতে বন্ধু নাজমুল তার বাড়িতে ডেকে নিয়ে যান বন্ধু তুলা মিয়াকে। খাওয়া-দাওয়ার পর হঠাৎ নাজমুল দা দিয়ে তাকে কোপাতে শুরু করেন। এ সময় তুলা মিয়া পালানোর চেষ্টা করলে ধানক্ষেতের আইলে পড়ে যান। পরে নাজমুল এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই নাজমুলকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। সোমবার ভোরে তার সঙ্গে থাকা এক নারীকে সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও নাজমুল পালিয়ে যান। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা না গেলেও শত্রুতার জেরে হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর...

Photo

ঝিনাইদহে আ. লীগ নেতাসহ তিন জন কারাগারে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ...

Photo

সিএমপি কমিশনারের দেখামাত্র গুলির বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ওয়্যারলেস বার্তা ফাঁসের...

Photo

পাবনায় চোর ধরতে গিয়ে যুবক নিহত

এফএনএস: পাবনার আটঘরিয়ায় চোরদের হামলায় আসাদ হোসেন (২৬) নামে এক যুবক নিহত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত