মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আ. লীগ নেতাসহ তিন জন কারাগারে

উচ্চকন্ঠ   06-Oct-2025   70

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ ও হরিণাকুন্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে তারা হরিণাকুন্ডু ও কালীগঞ্জ আমলি আদালতে শিবির কর্মী হত্যা, বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগসহ চারটি পৃথক মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে গারাগারে পাঠানো আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মুক্তার হোসেন খবর নিশ্চত করে জানান, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ এবং আ’লীগ কর্মী রাকিবুল ইসলাম আদালতে আত্মসমর্পন করেন।
তিনি আরো জানান, হরিণাকুন্ডু আমলি আদালতের বিচারক রুমানা আফরোজ ও কালীগঞ্জ আমলি আদালতের বিচারক ওয়াজিদুর রহমান হত্যাসহ পৃথক চারটি মামলায় তাদের জামিন নামঞ্জুর করে গারাগারে পাঠানোর আদেশ দেন।

office@ukantho.com


Photo

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ৩১টি মামলার আসামি নুরে...

Photo

ঝিনাইদহে মসজিদের ইমামের পিতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী দক্ষিণ...

Photo

শত বছরের চলমান গ্রামের রাস্তা আঁটকে দেওয়ায় পাঁচ গ্রামের মানুষ বিপাকে

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ক্ষমতার জোরে অবৈধভাবে সুবিদপুর থেকে বহিরগাছি...

Photo

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

এফএনএস: নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত