রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

উচ্চকন্ঠ   05-Oct-2025   66

Photo

এফএনএস:সিলেটের গোলাপগঞ্জে প্রকাশ্য দিবালোকে সাহিদা বেগম (২৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তারই স্বামী। শনিবারসকালে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে বসতবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম (২৩) ওই গ্রামের রেজাউল করিমের স্ত্রী। অবশ্য ঘটনার পর পরই এলাকাবাসীর সহযোগিতায় ‘ঘাতক’ স্বামী রেজাউলকে আটক করেছে পুলিশ। প্রতিবেশীরা জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জেরে উত্তেজিত হয়ে রান্না ঘর থেকে বটি দা নিয়ে সাহেদা বেগমকে কুপিয়ে হত্যা করেন রেজাউল করিম। এদিকে, স্থানীয়দের অভিযোগ- হত্যাকান্ডের পর তাকে মানসিক ভারসাম্যহীন সাজানোর চেষ্টা করছেন তার স্বজনরা। আটকের পর রেজাউল করিম পুলিশের কাছে বলে, সে নাকি সাপ মারার ধ্যানে স্ত্রীকে কুপিয়ে মেরে ফেলেছে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা হত্যাকান্ডের তথ্য নিশ্চিত বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে গৃহবধূ সাহিদা বেগমকে কুপিয়ে হত্যা করে তার স্বামী। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সহায়তায় অভিযুক্ত স্বামীকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত বটি জব্দ করা হয়েছে। এরপর লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে টোল আদায়কারীর হাতে শিবির নেতা আহত

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত টোল আদায় ও লাটা চালককে মারধরের প্রতিবাদ...

Photo

ঝিনাইদহের রাবেয়া ক্লিনিক মালিকের বেপরোয়া মাদক ও নারী ব্যবসা: চাঁদা দাবীর অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর শরীফ...

Photo

কালীগঞ্জে বিএনপির নতুন সদস্য অর্ন্তভূক্ত ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম শুরু

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির...

Photo

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত