সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অফিস সহায়ক মহিদুল ইসলাম পিন্টু বদলি আদেশ ঠেকাতে মরিয়া ঢালছে লাখ লাখ টাকা

উচ্চকন্ঠ   07-Jul-2026   75

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের অফিস সহায়ক (আউটসোর্সিং) মহিদুল ইসলাম পিন্টুকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গত ৬ জুলাই ২০২৬ তারিখে জারি হওয়া ওই আদেশে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
তবে বদলির আদেশ কার্যকরের পরও তিনি কালীগঞ্জে বহাল থাকার জন্য বিভিন্ন মহলে তদবির চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, বদলির আদেশ বাস্তবায়ন বিলম্বিত করতে তিনি বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলেও জানা গেছে।
এদিকে বদলির বিষয়টি সামনে আসার পর তার বিরুদ্ধে দীর্ঘদিনের বিভিন্ন অনিয়মের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের অভিযোগ, দায়িত্ব পালনকালে তিনি অফিস চলাকালীন সময়ে অফিস কক্ষেই ধূমপান করতেন, যা সরকারি অফিসের পরিবেশ ও শৃঙ্খলার পরিপন্থী। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে আলোচিত ছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
যা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ২০১৩ সালের সংশোধনী অনুযায়ী সরকারি অফিসসহ জনসমাগমস্থলে ধূমপান দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
বদলির বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,মহিদুল ইসলাম পিন্টুকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে সচেতন মহলের দাবি, সরকারি দপ্তরের শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান অক্ষুণ্ন রাখতে বদলির আদেশ দ্রুত কার্যকর করা এবং তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

office@ukantho.com


Photo

মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

এফএনএস: মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তারকে...

Photo

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ওসি প্রত্যাহার

এফএনএস: কুষ্টিয়ায় ট্রলিচাপায় স্কুলছাত্রের মৃত্যুতে লাইভ চলাকালে...

Photo

টিউলিপের বিরুদ্ধে তদন্ত, গোপনে ঢাকায় ব্রিটিশ দল

উচ্চকন্ঠ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটেনের...

Photo

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত, বাড়িঘর ভাংচুর

‎বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত