মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৪

উচ্চকন্ঠ   17-Jul-2025   59

Photo

এফএনএস: খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই কিশোরীর বাবা গত বুধবার রাতে ছয় জনের নামে মামলা করলে পুলিশ চার জনকে গ্রেপ্তার করে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা। গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার একটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন (৩২), সদস্য ইমন হোসেন (২৫) ও এনায়েত হোসেন (৩৫) এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩২)। মামলার বাকি দুই আসামি হলেন- একটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনির ইসলাম (২৯) ও ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল ইসলাম (২৩)। তারা পলাতক বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্তরা নিজেদের কর্মী নয় বলে দাবি করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি বলেন, এ ছয়জন আমাদের কোনো কর্মী বা নেতা নয়। অপরাধী যে দলের হোক না কেন, এর বিচার হওয়া উচিত। আমি এবং আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু ও সঠিক বিচার চাই। মামলার এজাহারে এজাহারকারী উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ২৭ জুন রাত অনুমান সাড়ে ৯টায় তার মেয়ে রথযাত্রা পূজা উৎসব শেষ করে তার চাচাতো ভাইয়ের ভাড়া বাসায় রাত কাটাতে যায়। সেখানে গভীর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় সে। এ সময় তার চাচাতো ভাইকে অপর রুমে আটকে রাখা হয়। পরের দিন মেয়ে বাড়িতে ফিরে গেলেও মানসিকভাবে ভেঙে পড়ে। গত ১২ জুলাই রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনলে বিষয়টি জানাজানি হয়। জানতে চাইলে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রিপল বাপ্পি চাকমা বলেন, কিশোরী শিক্ষার্থীর অবস্থা গুরুতর। সে মানসিকভাবে বিপর্যস্ত। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে খাগড়াছড়ির পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, শিক্ষার্থীর বাবার মামলার পরপরই চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুজনকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ ভেটেরিনারি ক্যাম্পাস ঘিরে কৃষি বিশ্ববিদ্যালয়ের জোর দাবি, অবকাঠামো প্রস্তুত বলছেন সংশ্লিষ্টরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ...

Photo

শিক্ষকদের টাকায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ইউএনও’র

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতি...

Photo

রাজধানীতে যুবককে জবাই করে হত্যা

এফএনএস: রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় রাকিবুল ইসলাম সানি...

Photo

তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বয়স মাত্র ১৬ বছর। যেখানে বই-খাতা হাতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত