সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে যুবককে জবাই করে হত্যা

উচ্চকন্ঠ   10-Jun-2025   51

Photo

এফএনএস: রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি (২৬) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ওসি শফিউল আলম জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমরা মিল্লাত ক্যাম্প এলাকা থেকে একটি লাশ উদ্ধার করি। নিহতের নাম রাকিবুল ইসলাম সানি, যিনি ‘পেপার সানি’ নামে পরিচিত ছিলেন। লাশ থানায় আনা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের দাবি, সানি একজন অটোরিকশাচালক ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, গেল রমজান মাসেও একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার ওপর হামলা চালিয়েছিল। সে সময় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এবার সানিকে নির্মমভাবে হত্যা করা হলো। পরিবার আরও দাবি করেছে, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দা ও তার সহযোগীরা এই হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত। পুলিশ জানিয়েছে, হত্যাকান্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

চাপরাইল বাজারের কালভার্টটি ভেঙ্গে গেছে: প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে পৌছেছে

উচ্চকন্ঠ ডেস্ক: আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা...

Photo

ঝিনাইদহ-৪ আসনে রাশেদের আয় সাড়ে ৪ লাখ, আবু তালিবের ৭.৩৫ লাখ, ফিরোজের ৪.৬১ লাখ টাকা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪...

Photo

ঝিনাইদহে মাথার চুল কেটে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে স্বামী, শ্বশুর ও শাশুড়ির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত