রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

উত্তরায় হামলার শিকার সে নারী-পুরুষ স্বামী-স্ত্রী নন, দাবি আরেক নারীর

উচ্চকন্ঠ   19-Feb-2025   44

Photo

এফএনএস: রাজধানীর উত্তরায় গত সোমবার রাতে এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন কিশোর গ্যাংয়ের দুই সদস্য। এ সময় ওই পুরুষকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এক নারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা। একাধিক গণমাধ্যমে খবরের শিরোনাম করা হয়, স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী, ভাসছেন প্রশংসায়। তবে কিশোর গ্যাংয়ের হামলায় আহত মেহবুল হাসান এবং নাসরিন আক্তার ইফতি স্বামী-স্ত্রী নন বলে দাবি করেছেন এক নারী। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এসে এ কথা জানিয়েছেন মেহবুল হাসানের স্ত্রী পরিচয় দেওয়া শম্পা বেগম নামে এক নারী। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শম্পা জানান, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে, যাদের বয়স ৫ ও ৪ বছর। শম্পা অভিযোগ করেন, ইফতির সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে। তবে, তাদের বিয়ে হয়েছে কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শম্পা জানান, ইভেন্ট ম্যানেজমেন্টে কর্মরত মেহবুল ঘটনার দিন সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। স্বামী বাইরে থাকলে তিনি সাধারণত তার সঙ্গে যোগাযোগ করেন না। হামলার বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন। তবে, ওই রাতে মেহবুল কেন উত্তরায় গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এরআগে, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইফতিকে কয়েকজন তরুণ হামলা করে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শম্পা দাবি করে আরও বলেন, মেহেবুল হাসান আমার বৈধ স্বামী। নাসরিন আক্তার ইফতির সঙ্গে তার স্বামী-স্ত্রীর কোনও সম্পর্ক নেই। এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা। এছাড়া বিয়ে সংক্রান্ত প্রমাণাদি তার কাছে রয়েছে বলেও তিনি জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে পূজা ডিরেক্টরি মোবাইল অ্যাপ্লিকেশন কর্যক্রমের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে...

Photo

গণভোটে না ভোট দেওয়া মানে চব্বিশের বিরুদ্ধে যাওয়া, স্বৈরাচারের পক্ষে দাড়ানো-উপদেষ্টা শারমিন এস মুরশিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণভোটের জায়গায় আমাদের কোনে নিরপেক্ষ...

Photo

শৈলকুপায় সেচ লাইনের পাইপ ও বৈদ্যুতিক তার চুরি, ৫০ একর জমিতে পানি সরবরাহ বন্ধ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাদেকপুর...

Photo

কালীগঞ্জে ছয় লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যসহ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: প্রায় অর্ধশত বছর আগের নির্ধারিত জমির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত