শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

উচ্চকন্ঠ   24-Jul-2025   50

Photo

এফএনএস: শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রেখে প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার নিষেধাজ্ঞার এ প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল চায় সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপনে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও-বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হতাশ ও বঞ্চিত হয়েছে। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা যুগ যুগ ধরে চলে আসছে। অথচ বর্তমান প্রজ্ঞাপনে বৈষম্যমূলকভাবে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে। তিনি আরও বলেন, জাতি যখন বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ, তখন এমন সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বিভেদ সৃষ্টি করবে। অতীতে দেখা গেছে, বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। এসময় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিল করে দেশের সকল সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে। সমাবেশ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দিতে যাওয়ার কথা আছে। সমাবেশে ঐক্যজোটের প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

office@ukantho.com


Photo

উপবৃত্তির টাকা দুর্নীতিবাজ শিক্ষকরা মেরে দিচ্ছেন: উপ-প্রেস সচিব

এফএনএস: গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিবাজ শিক্ষকরা শিক্ষার্থীদের...

Photo

বক্তব্য নয়, শব্দের জন্যে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

এফএনএস:বিএনপি চেয়ারম্যান ও প্রধানপমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক...

Photo

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ইয়াবা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় গোয়েন্দা...

Photo

ঝিনাইদহে একতা যুব উন্নয়ন ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কনকনে এই শীতে যখন জনজীবন বিপর্যস্ত,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত