রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

উপবৃত্তির টাকা দুর্নীতিবাজ শিক্ষকরা মেরে দিচ্ছেন: উপ-প্রেস সচিব

উচ্চকন্ঠ   02-Apr-2025   58

Photo

এফএনএস: গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিবাজ শিক্ষকরা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মেরে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। গতকাল বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, সরকার স্কুলের ছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছে অনেক বছর ধরেই। গ্রামের অনেক সহজ-সরল মানুষ বিষয়টা জানেই না। আর এর সুযোগ নিচ্ছেন কিছু দুর্নীতিবাজ শিক্ষক। ছাত্রীর অভিভাবকের বদলে তারা নিজের মোবাইল ফোনে উপবৃত্তির টাকা নিচ্ছেন। তারপর অনায়াসে টাকাটা মেরে দিচ্ছেন। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আমার পাশের গ্রামে একটা বালিকা বিদ্যালয় আছে। এ ধরনের অপকর্ম ধরা পড়ার পর এক শিক্ষিকা দাবি কারছেন, ছাত্রীরা সেচ্ছায় স্কুলের উন্নয়ন তহবিলে এ টাকা দান করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছি। সচেতন নাগরিকদের বিষয়টি নিয়ে কাজ করার আহŸান জানিয়ে উপ-প্রেস সচিব লিখেছেন, আপনারা যারা এখনো গ্রামে আছেন, আপনার পাশের স্কুলের খবর নিন। গ্রামের মানুষের সঙ্গে কথা বলুন। কোনো অপকর্মের হদিস পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। এ দুর্নীতি বন্ধ করতে আপনিও ভ‚মিকা রাখুন।

office@ukantho.com


Photo

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিভিন্ন সংগঠনের মিছিল

এফএনএস: জুলাই গণহত্যা জড়িত থাকায় অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ...

Photo

পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে: রিজিয়ন কমান্ডার

এফএনএস: খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার জন্য ইউপিডিএফকে (ইউনাইটেড...

Photo

মাইলষ্টোন স্কুলে নিহতদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর...

Photo

যুবদল নেতার ওপর হামলা: কুড়িগ্রামে ২ বিএনপি নেতাকে অব্যাহতি

এফএনএস: কুড়িগ্রামের চিলমারীতে দলীয় আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলাপরিপন্থি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত