বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

উচ্চকন্ঠ   04-Nov-2025   103

Photo

এফএনএস: ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস কদমতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রিয়েল কোচ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস ভেঙেচুরে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আহত হন কমপক্ষে ২০ জন। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়। পরে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

office@ukantho.com


Photo

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে, আদালতে কান্না

এফএনএস: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ...

Photo

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

এফএনএস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে অগ্নিসংযোগ...

Photo

ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে সরকারকে সহযোগিতা করুন- জামায়াতের উদ্দেশ্যে রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে...

Photo

রুমিন ফারহানার বিরুদ্ধে হেফাজতের মানববন্ধন ও বিক্ষোভ

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত