বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় বাস নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত দশ জন

উচ্চকন্ঠ   05-Mar-2026   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় দিলে আহত হয়েছে অন্তত দশ জন। বৃহস্পতিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে যায়। সেসময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা বালি বোঝায় ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত দশ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ^াস বলেন, অতিরিক্ত গতি আর ওভারট্রেকিং করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

office@ukantho.com


Photo

১৫ সেনা কর্মকর্তা কারাগারে পাঠানোর ও পলাতকদের আত্মসমর্পণের নির্দেশ

এফএনএস: বিগত সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার বর্তমান...

Photo

কোটচাঁদপুর মডেল থানা পুলিশের হাতে ডাকাতি মামলার আসামী আটক

মামুন হোসেন কোটচাঁদপুর প্রতিবেদক: আশিকুর রহমান (৩৫) নামে একজন, গোপন...

Photo

সারজিস আলমকে ঘিরে হট্টগোল, ছুরিকাঘাতের শিকার শিক্ষার্থী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস...

Photo

রাজধানীতে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস: রাজধানীর ভাটারায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম আযম (২০) নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত