সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে চোরাই ফোন উদ্ধারের পর ফেরত: ২ পুলিশ প্রত্যাহার

উচ্চকন্ঠ   21-Aug-2025   52

Photo

এফএনএস: যশোরে চোরাই ফোন উদ্ধারের পর ব্যবসায়ীকে ফেরত দেওয়ার ঘটনায় ঝিকরগাছার থানার দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে ক্লোজ (সংযুক্ত) করা হয়েছে। ভারতীয় মোবাইল আটক করে তা ছেড়ে দেওয়ার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হচ্ছেন ঝিকরগাছা থানার এসআই রাজু ও এএসআই ওয়ালিদ। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ১৫ আগস্ট ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলামের দোকানে অভিযান চালায় শার্শা ও ঝিকরগাছা থানা পুলিশ। এসময় দোকানে তল্লাশি করে ৫৩টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। স্থানীয় নেতা লেন্টু হাজির মধ্যস্থতায় পুলিশ মোটা অংকের টাকা ও দুটি ফোন নিয়ে সাইফুলকে ছেড়ে দেয় এবং উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে যায়। গত রোববার দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেলের নেতৃত্বে ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের সাইফুলের মোবাইলের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় সাইফুল ইসলামকে আটক ও তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটক সাইফুলকে আদালতে সোপর্দ করা হলে ভারতীয় চোরাই ফোন বিক্রির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাসার বলেন, ক্লোজ করার সংবাদ আমার কাছে নেই। তবে তাদের কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত দুই পুলিশ সদস্যদের মধ্যে এসআই রাজুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি আমরা দুজনই পুলিশ লাইনসে ক্লোজ হয়েছি।

office@ukantho.com


Photo

সংবিধান সাংবাদিকদের যে স্বাধীনতা দিয়েছে তা যেন সমুন্নত থাকে: ঝিনাইদহ জেলা প্রশাসক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ...

Photo

১৯৭১ ও গণতন্ত্রের বিষয়ে ছাড় নয়: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ হচ্ছে...

Photo

৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়টি জনগণ বলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে নিজে ব্যক্তিগতভাবে কিছু...

Photo

ঝিনাইদহে দিনভর বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত