রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নাচ ও অঙ্গভঙ্গীর অভিযোগে ৪ জনকে কারাদণ্ড

উচ্চকন্ঠ   15-Sep-2025   63

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী হাজরাখানা পীর বলুহ দেওয়ানের মেলায় মেয়ে সেজে অশ্লীল নাচ ও গান পরিবেশনের অভিযোগে চার জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুফ ও উত্তম কুমার মণ্ডল অভিযান চালিয়ে চারজনকে আটক করেন।
আটককৃতরা হলেন— ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হাজীপুর মুন্দিয়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে মো. শামীম হোসেন (২০), একই গ্রামের আব্দার বিশ্বাসের ছেলে লিমন হোসেন (১৯), আগমুন্দিয়া গ্রামের আরিফের ছেলে রিফাত (১৯), কাশিপুর গ্রামের মোকছেদের ছেলে সম্রাট হোসেন (২১)।
পরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন মোবাইল কোর্ট পরিচালনা করে দু’জনকে পাঁচ দিন এবং দু’জনকে তিন দিন করে কারাদণ্ড দেন।
ওসি আনোয়ার হোসেন জানান, মেলার নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ আনন্দ-উৎসবে মেতে উঠলেও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে।

office@ukantho.com


Photo

পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

এফএনএস: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে দুই চাচাত...

Photo

শৈলকূপায় সেনা অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, আটক-১

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার...

Photo

ঝিনাইদহে উদ্ধারকৃত ১০৬টি মোবাইল ও টাকা গ্রাহকদের কাছে হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম...

Photo

বিমসটেকের নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি

এফএনএস: বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত