বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

উচ্চকন্ঠ   19-Jun-2025   93

Photo

এফএনএস: খুলনায় একটি বিদেশি রিভলবার, গুলি ও ২৭০টি ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়। এরা হলেন- খুলনা সরকারি এমএম সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ এবং বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শামীম হোসেন। তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলা শাখার অধীনস্থ শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শামিম সিকদার এবং খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজু আহমেদকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, খুলনা সদর থানার শিপিয়ার্ড রোড চানমারি বাজার এলাকায় ১৬ জুন দিবাগত রাত আড়াইটায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে রূপসা ইস্টার্ন রোডের নুরুল ইসলামের ছেলে ছাত্রদল নেতা মো. রাজু আহমেদ (৩০), চানমারি বাজার মাদ্রাসা রোডের শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না (৩০), মাস্টারপাড়ার শওকত হোসেনের ছেলে মিরাজ (৩২), চানমারি দ্বিতীয় গলির জালালের ছেলে নীরব ইসলাম জিয়া (২৩) ও বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারের হানিম শিকদারের ছেলে শামীম হোসেনকে (২৯) আটক করা হয়। এরপর যাচাই-বাছাই করে পুলিশ রাজু ও মুন্নাকে অস্ত্র মামলায় এবং মিরাজ, জিয়া ও শামীমকে মাদক মামলায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

office@ukantho.com


Photo

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

এফএনএস: আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধ করতে হবে...

Photo

ঝিনাইদহে তারুণ্যের পিঠামেলায় তরুনের ঢল, কন্ঠে ছিল গান, পরণে বাসন্তি সাজ

ঝিনাইদহঃ তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহে পিঠা মেলা, র‌্যালী...

Photo

রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক...

Photo

আগামী সংসদ নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল

এফএনএস: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত