মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আত্মগোপন থেকে বাড়িতে ঈদ করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উচ্চকন্ঠ   11-Jun-2025   60

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় ডিএমপির শাহবাগ থানার মামলায় পলাতক আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা মুইন হাসান সাজিদ (২৫) ধরা পড়েছেন। বগুড়া ডিবি পুলিশের একটি দল গত মঙ্গলবার বিকালে শাজাহানপুর উপজেলার উত্তর ফুলদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রাত ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এ তথ্য দিয়েছেন। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মুইন হাসান সাজিদ বগুড়ার শাজাহানপুর উপজেলার উত্তর ফুলদীঘি এলাকার আনাম উদ্দিনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক ছিলেন। গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে সময় দুর্বৃত্তরা মারাত্মক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর জখম হন। ওই ঘটনায় গত ২১ অক্টোবর ডিএমপির শাহবাগ থানায় মামলা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনকে আসামি করা হয়। ছাত্রলীগ নেতা মুইন হাসান সাজিদ ওই মামলায় এজাহার নামীয় আসামি। মামলায় দÐবিধির বিভিন্ন ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনের ধারা যুক্ত করা হয়। এরপর তিনি আত্মগোপন চলে যান। সাজিদ ঈদের ছুটিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার উত্তর ফুলদীঘি গ্রামের বাড়িতে আসেন। বগুড়া ডিবি পুলিশের একটি দল গত মঙ্গলবার বিকালে গোপনে খবর পেয়ে তাকে বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে বগুড়ার ওসি ডিবি ইকবাল বাহার জানান, ছাত্রলীগ নেতা মুইন হাসান সাজিদকে ডিএমপির শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাকে আদালতে হাজির করবে।

office@ukantho.com


Photo

নারী নির্যাতনের অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন: আইএসপিআর

এফএনএস: বাংলাদেশ সেনাবাহিনীর যে জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী...

Photo

ঝিনাইদহে বন্ধুদের মিলনমেলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পড়ালেখা শেষ করে অনেকেই চাকরি কিংবা...

Photo

কালীগঞ্জ শহরের সর্বত্রই বিক্রি হচ্ছে রোগাক্রান্ত বকন গরুর মাংস: টাকা তোলায় ব্যস্ত তদারকী কর্মকর্তা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সর্বত্রই এখন...

Photo

জবির ‘যৌক্তিক’ দাবি মেনে নিতে এত গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের

এফএনএস: চার দফা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত