রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কোনো দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না: সারজিস

উচ্চকন্ঠ   25-Mar-2025   59

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ভোটারদের উদ্দেশে বলেছেন, আগামীর বাংলাদেশে কোনো দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরই আগামীতে ভোট দেবেন। ব্যক্তিস্বার্থ ছাড়া কাজ করলেই এগিয়ে যাবে দেশ। সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় একথা বলেন তিনি। পথসভায় বিগত শেখ হাসিনার সরকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, বাংলাদেশে ৫৩-৫৪ বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি। কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে দেড় থেকে দুই হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, এতদিন ধরে এই বাংলাদেশে নেতারা সাধারণ মানুষকে ব্যবহার করেছেন। বাংলাদেশের সিস্টেমে যে অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি সিন্ডিকেট– এগুলোর বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সর্বদা প্রতিরোধ গড়ে তুলবে। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘জনপ্রতিনিধি নির্বাচনের আগে টাকা নেবেন না। তাহলে তারা ৫ বছরে আর আপনাদের কাছে আসবেন না। এ সময় দলটির দেবীগঞ্জ শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে সারজিস আলম সৈয়দপুর বিমানবন্দর থেকে শতাধিক মাইক্রোবাসের বহর নিয়ে সড়কপথে দেবীগঞ্জে পৌঁছেন। এ সময় শত শত নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় সদর উপজেলায় পৃথক পৃথক পথসভা করেন সারজিস। এরপর নিজ বাড়ি আটোয়ারী উপজেলায় ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

office@ukantho.com


Photo

অপরাধ দমনে বাহিনীর কারও গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা...

Photo

সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে: আব্বাসকে উচ্চকন্ঠ সম্পাদক

কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক...

Photo

ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার...

Photo

যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ

এফএনএস: যশোরে ইবনে সিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো অবস্থায় এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত