রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ

উচ্চকন্ঠ   25-Apr-2025   56

Photo

এফএনএস: যশোরে ইবনে সিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে। ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি বাথরুম রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন নিয়মিত পরিষ্কার করার সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ দেখতে পান। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেছেন, খবর পাওয়ার পর তিনি ও অন্য কর্মকর্তারা দ্রুত ১০১ নম্বর কক্ষে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

নড়াইলে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের...

Photo

যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে...

Photo

মেহেরপুরের সীমান্তে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

এফএনএস: ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক...

Photo

নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোটের সিদ্ধান্ত মানবে না: ফখরুল

এফএনএস: জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত