সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

উচ্চকন্ঠ   09-Jan-2026   80

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুক্তার হোসাইন (৪০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের আলিবর্দি শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী আশিকুজ্জামান জানান, সন্ধ্যায় পল্লী চিকিৎসক মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ থেকে গ্রামে ফিরছিলেন। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় পৌছালে বিপরিতদিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানের ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন, মুক্তার হোসেন হাসপাতালে আসার আগেই মারা গেছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারিরীক অবস্থা খুব বেশি ভালো না।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, মাইক্রোবাসের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

office@ukantho.com


Photo

৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হ/ত্যা/র বি/চার/কা/র্য শেষ হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায়...

Photo

মোবারকগঞ্জ রেলস্টেশনে ফুটওভার ব্রিজ না থাকায় ভোগান্তিতে যাত্রীরা

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: মোবারকগঞ্জ রেলষ্ট্রেশনে দাঁড়িয়ে ট্রেন...

Photo

কালীগঞ্জে জুলাই শহীদ দিবস উদযাপনে সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ জুলাই দিবস...

Photo

নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক: গয়েশ্বর

এফএনএস: একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরিবর্তে অন্য বিষয়ে সরকারের বেশি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত