সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইন সংসদে উত্থাপন: আইনমন্ত্রী

উচ্চকন্ঠ   29-Aug-2026   8

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন আগামী দুই কার্যদিবসের মধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন নিয়ে রোববার সকাল ১১টায় সংসদীয় কমিটির সভায় আলোচনা হবে। আলোচনা শেষে আইনটি জাতীয় সংসদে উত্থাপনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। আগামী দুই কার্যদিবসের মধ্যেই আইনটি সংসদে উত্থাপন করা হবে।
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, বাংলাদেশও তার নিজস্ব নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটিই মূল বিষয় নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিচার বিভাগের ডিজিটালাইজেশন বা ই-জুডিশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, ই-জুডিশিয়ারি বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এটি একটি বড় কর্মযজ্ঞ হওয়ায় বাস্তবায়নে সময় লাগবে। পুরো প্রক্রিয়া বাস্তবায়নে অন্তত এক বছর সময় লাগতে পারে। আগামী এক বছরের মধ্যে বিচার বিভাগের ডিজিটালাইজেশন বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করা জরুরি। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান (সচিব পদমর্যাদা)।
এ সময় ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট পর প্রশ্নপত্র, এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

এফএনএস: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে অবস্থিত সৈয়দ আহম্মদ কলেজ...

Photo

তৃতীয় সন্তানও মেয়ে হওয়ায় জন্মের ৫ দিন পর হত্যা করলেন মা

এফএনএস: সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ দিনের মেয়ে শিশুকে পানিতে ফেলে দিয়ে...

Photo

কালীগঞ্জের তাবাচ্ছুম হত্যা মামলায় ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত চার বছর...

Photo

ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন: রাশেদ প্রধান

এফএনএস: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ভারতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত