রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

এই নির্বাচনের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   11-Dec-2025   62

Photo

এফএনএস: নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচনের তফসিল ঘোষণার যে ভাষণ আজকে জাতির উদ্দেশে, এটা আমাদের আশ্বস্ত করেছে। আজকে এই ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে- নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো এই নির্বাচন অনুষ্ঠিত করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার তা বাস্তবায়ন ও নিশ্চিত করতে চায়। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, তাতে আমরা মোটামোটিভাবে সন্তুষ্ট। শব্দের একটি এদিক-সেদিক হতে পারে, সেটাকে আমি খুব বড় বিষয় হিসেবে দেখি না। মূল বিষয়টা হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখ যে ঘোষণা করা হয়েছে- একই সঙ্গে নির্বাচন ও গণভোট, সেটা আমি মনে করি যে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বড় ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা ও অনুষ্ঠান করা, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি বলেন, বিএনপির প্রত্যাশা নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবে এবং এখানে সকল রাজনৈতিক দল ও প্রার্থী সচেতনভাবে এই নির্বাচনটাকে একটা উৎসবমুখর নির্বাচনে পরিণত করবে। মির্জা ফখরুল আরও বলেন, আমরা জানি, গত ১৫ বছর এ দেশে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আজকে আমাদের আবার একটা সুযোগ তৈরি হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আজকে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে সক্ষম হব। প্রায় নয় মাস যে সমস্ত সংস্কার প্রয়োজন ছিল রাষ্ট্রের, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা প্রায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছি, কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি, সেগুলো গণভোটের মাধ্যমে আসবে। একইসঙ্গে আমরা মনে করি, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন গিগন্তের সূচনা হবে।

office@ukantho.com


Photo

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ২ জন

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায়...

Photo

জুলাই শহীদ দিবসে আবু সাঈদের বাড়িতে মানুষের ঢল, কবরে শ্রদ্ধা

এফএনএস: ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। ২০২৪ এর ঠিক এ দিনটিতে সরকারি চাকরিতে...

Photo

মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

এফএনএস: মুন্সীগঞ্জ একটি লঞ্চে কোমরের বেল্ট দিয়ে দুই তরুণীকে প্রকাশ্যে...

Photo

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় সতর্ক বাংলাদেশ বিমান

এফএনএস: এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ সম্প্রতি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত