শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইলে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   26-Jul-2026   48

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নড়াইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করা হয়। নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, এনসিপি নড়াইল জেলা সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা।
পথসভায় বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ এমন একটি বাংলাদেশ দেখতে চায়, যেখানে ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও দখলবাজির মতো কোনো অন্যায়-অপকর্মের স্থান থাকবে না। গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই রাজনৈতিক পরিবর্তনের সুযোগ এসেছে। তাই পুরোনো অন্যায়-অবিচারের ধারার বিরুদ্ধে সবাইকে সচেতন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে এনসিপি নড়াইল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুজ্জামান, শাহজাহান খান সাজুসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।#

office@ukantho.com


Photo

সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,...

Photo

ঝিনাইদহ পৌরসভার আট কর্মকর্তা কর্মচারীকে একযোগে বদলী

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী...

Photo

কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের...

Photo

যারা একাত্তর মানে না, তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই: বুলু

এফএনএস: যারা একাত্তর মানে না, এদেশে তাদের ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত