মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

উচ্চকন্ঠ   26-Jun-2026   36

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় শহরের মেইন বাসষ্টান্ডে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষক, ছাত্র. ব্যবসায়ী, গনমাধ্যমকর্মী ও সুধীজনসহ সর্বস্তরের সাধারন মানুষ অংশ নেয়। তাদের দাবী ঝিনাইদহে বরাদ্ধকৃত মেডিকেল কলেজটি জেলার ৬টি উপজেলার মধ্যবর্তী স্থান ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়ক সংলগ্ন বেজপাড়াতে স্থাপনের জোর দাবী জানান।
মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আয়োজনে কমিটির আহব্বায়ক সাংবাদিক সোহেল আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উন্নয়ন ফোরাম ও বস্তবায়ন কমিটির অন্যতম সংগঠক প্রভাষক আনিচুর রহমান, সমকালের সাংবাদিক জামির হোসেন, সমাজসেবক আশরাফুল ইসলাম, পৌর ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, ব্যাংকার আবু জাফর, প্রভাষক খায়রুল ইসলাম. সদস্য হারুন অর রশিদ ও ইউনিভানসিটি এ্যাসোসিয়েশন উষার সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন।
বক্তাগন দাবী জানিয়ে বলেন, কালীগঞ্জের বেজপাড়া নামকস্থানে সরকারী পতিত জমি রয়েছে। তাই এখানে মেডিকেল কলেজ স্থাপনে সরকারের জমি ক্রয়ে কোন বাড়তি অর্থ ব্যয় হবে না। জেলার আয়তন ও সীমানার দিক দিয়ে কালীগঞ্জ উপজেলা হল মধ্যবর্তী স্থান। এছাড়াও এখানে কলেজ স্থাপন হলে পার্শ্ববতী কোটচাদপুর ও মহেশপুর উপজেলাসহ চুয়াডাঙ্গা জেলার মানুষেরাও উপকৃত হবে। তাদের এ যৌতিক দাবী বস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের মৃত্যুদাবী চেক হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বেসরকারি বেঙ্গল ইসলামী লাইফ...

Photo

১৫ দিনেও সন্ধান মেলেনি কালীগঞ্জের হাফেজি পড়ুয়া ছাত্র রিজভীর, গুম বা পাচারের আশংকা পরিবারের

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাড়ী থেকে বের হয়ে ১৫ দিনেও ফিরে আসেনি...

Photo

কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন...

Photo

গোপালগঞ্জে নৌকার প্রতিকৃতি ভেঙে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

এফএনএস: আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত