সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চের মিছিল

উচ্চকন্ঠ   02-Feb-2025   29

Photo

এফএনএস: রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকান্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদ ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশে রওনা দেয় ইনকিলাব মঞ্চ। হাইকোর্ট মাজার গেটে তাদের আটকে দেয় পুলিশ। রোববার বিকাল পৌনে ৩টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। পরে হাইকোর্ট মাজার গেটে পৌঁছালে মিছিলটি আটকে দেওয়া হয়। এর আগে দুপুর আড়াইটায় ঢাকা বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় তারা চার দফা দাবি তুলে ধরেন। সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেন, আইন উপদেষ্টা পোস্ট দিচ্ছেন, বিচার করতে হবে। আপনার কাছে প্রশ্ন, কারা বিচার করবে? যখন উপদেষ্টা ছিলেন না তখন বলতেন, এটা করবো সেটা করবো। গত ছয় মাসে কোন জিনিসটা করেছেন?’ তিনি বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে যত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আছে, অতি দ্রæত তাদের গ্রফতার করতে হবে। আমরা দেখছি, বিসিএস কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন। আপনারা কী করেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র আরও বলেন, আমরা আর কোনও সেনাবাহিনী, নৌবাহিনীর বিরুদ্ধে দাঁড়াবো না। এখন সময় সুশীল সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর। চট্টগ্রামের নেভির দাওয়াতে কীভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা উপস্থিত থাকে?
ইনকিলাব মঞ্চের ৪ দাবি: ১. জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং আগামী ২০ ফেব্রæয়ারির মধ্যে জুলাই হত্যাকান্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে। ২. সব পাবলিক প্রোগ্রামে আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। ৩. চট্টগ্রামে যে কর্মকর্তারা আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র-জনতার ওপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। ৪. যেসব আমলা ও সামরিক কর্মকর্তা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদদ দিচ্ছে, অনতিবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।

office@ukantho.com


Photo

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা

এফএনএস: প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর-ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক...

Photo

মেট্রোরেলসহ সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয় চেয়ে হাইকোর্টে রিট

এফএনএস: মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে...

Photo

ঝিনাইদহে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির...

Photo

আমি আপনাদের নেতা নই, সন্তান: কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত