রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্দিরের নিরাপত্তায় সর্তক অবস্থানে ঝিনাইদহ র‌্যাব-৬

উচ্চকন্ঠ   01-Oct-2025   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঝিনাইদহের র‌্যাব-৬। জেলার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে তারা। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের হামদহ, বারোয়ারী, জোড়াপুকুর, সদও থানার সামনে, পবহাটি বাবুপাড়া, আদর্শপাড়া, চাকলাপাড়া ও পাগলাকানাই মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম ইসলাম।
র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম ইসলাম জানান, ধর্মীয় উৎসব ঘিরে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্যই কঠোর অবস্থানে রয়েছে তারা। জেলার পূজামন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও প্রশাসনসহ সমন্বিতভাবে কাজ করছে র‌্যাব। পূজামন্ডপ ঘিরে সাদা পোশাকের পাশাপাশি সশস্ত্র টহল বাড়ানো হয়েছে।
অন্যদিকে পূজা উদযাপনকে কেন্দ্র করে নিরাপদ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগনকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

office@ukantho.com


Photo

গণহত‍্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

এফএনএস: বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্ট গণহত‍্যার...

Photo

যশোরে ট্রাকের ধাক্কায় গৃহবধুর পা বিচ্ছিন্ন, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

আজিমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: যশোরের সতীঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়...

Photo

ময়মনসিংহে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

এফএনএস: ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠের পুকুরে ডুবে মো. রায়হান (১০)...

Photo

বিচার-সংস্কার বাস্তবায়নে প্রয়োজনে আরেকবার গণঅভ্যুত্থান হবে: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত