বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে কারাগারে প্রেরণ

উচ্চকন্ঠ   19-Oct-2025   88

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বি.এম. কবিরুল হক (মুক্তি)কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন কালিয়া আমলী আদালতে বিচারক রত্না সাহা।
রোববার (১৯ অক্টোবর) সকালে একটি নিয়মিত মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ প্রদান করেন।
রোববার সকাল ৯টার পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে সাবেক সংসদ সদস্য মুক্তিকে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, কালিয়া থানায় শেখ মনিরুজ্জামান মনা বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।মামলা নম্বর ০৬। সেই মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে রবিবার তিনি আদালতে হাজির করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়।
আদালত প্রাঙ্গণে এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবৈধ গাইড বইয়ের কারখানার সন্ধান!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পাগলাকানাই...

Photo

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে: আমান

এফএনএস:স্বাধীনতাবিরোধীরা নির্বাচন বানচাল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে...

Photo

বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক দেশ গড়তে বারোবাজারে বিএনপির ৩১ দফা দাবিতে জনসভা অনুষ্ঠিত

শাহিনুর রহমান পিন্টু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

শেখ হাসিনার সাড়ে ১৫ বছরে মিডিয়ার ব্যর্থতা ছিল: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত সাড়ে ১৫ বছরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত