শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

উপজেলায় নিম্ন আদালত গঠনের প্রস্তাব

উচ্চকন্ঠ   22-Feb-2025   63

Photo

এফএনএস: উপজেলা পর্যায়ে নিম্ন আদালত গঠন করার প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্থানীয় বিচার ব্যবস্থা সংস্কারে কমিশনের প্রধান সুপারিশ এটি। কমিশন জানায়, পার্বত্য চট্টগ্রাম ছাড়া সারা দেশের সব উপজেলায় আগামী দুই বছরের মধ্যে অর্থাৎ ২০২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করা। স্থানীয় সংস্কার কমিশনের প্রকাশিত প্রাথমিক রিপোর্টের সুপারিশে এসব কথা বলা হয়। সুপারিশে বলা হয়, দেওয়ানি ও ফৌজদারি আদালতের পাশাপাশি একই পদমর্যাদায় প্রতিটি উপজেলায় ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ (এডিআর) -এর জন্য একজন সিনিয়র সহকারী জজ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপন করা। ইউনিয়ন পরিষদের অধীন ‘গ্রাম আদালত’ বিলুপ্ত করে ওয়ার্ড পর্যায়ে সালিশি ব্যবস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি দান এবং সালিশগুলোর তত্ত¡াবধান, সালিশকারদের প্রশিক্ষণ ও সালিশের আপিল শুনানির জন্য এডিআর আদালতের বিচারকের এখতিয়ার ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা। এতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের প্রতি উপজেলায় না হলেও প্রতিটি জেলায় অন্তত তিনটি এডিআর পরিচালনার উপযোগী কাঠামো সৃষ্টি এবং এডিআর ম্যাজিস্ট্রেটের সঙ্গে হেডম্যান-কারবারি ও ইউনিয়ন পরিষদের ওয়ার্ড বা গ্রামভিত্তিক সালিশের সংযোগ স্থাপন। সমতলের ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী’ অধ্যুষিত উপজেলাগুলোর এডিআর ম্যাজিস্ট্রেটের সালিশ তত্ত¡াবধান ও ‘ক্ষুদ্র জাতিসত্ত¡ার’ কমিউনিটি নেতৃত্ব পর্যন্ত তদারকি ব্যবস্থার স¤প্রসারণ। কমিশন মনে করে, জেলা নয়, উপজেলাই হবে দেশের স্বীকৃত নি¤œ আদালত এবং জেলা হবে মধ্যবর্তী আদালত। জেলা জজ হবেন জেলা ও উপজেলা আদালতগুলোর তত্ত¡াবধায়ক। উপজেলা পর্যায়ের বার অ্যাসোসিয়েসন প্রতিষ্ঠা ও উপজেলা বারের স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় বার কাউন্সিল উদ্যোগ গ্রহণ করতে পারে।

office@ukantho.com


Photo

মাদ্রাসা সুপার ইয়ারুলের খুঁটির জোর কোথায়?

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারফলসি...

Photo

পুলিশ এখনও ট্রমাটাইজ: জিএমপি কমিশনার

এফএনএস: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান...

Photo

রাজধানীতে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাসা থেকে আয়ুষ...

Photo

শিশু ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে শিশু (১২) ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (৪১)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত