মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

উচ্চকন্ঠ   24-Jun-2025   129

Photo

এফএনএস: স্কুলে পৌঁছানো হলো না নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুনের (১৫)। বাবার সঙ্গেই সড়কে মৃত্যু হয়েছে তার। বাবা ছিলেন সিএনজি অটোরিকশা চালক। মেয়ে নবম শ্রেণির ছাত্রী। প্রতিদিন সকালে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে সেই সিএনজি নিয়েই বাবা বের হন আয় রোজগারের আশায়। কিন্তু আহ্বান মঙ্গলবার ঘাতক বাসের চালক পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাবা ও মেয়ে। আহ্বান মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন বাবা আশরাফুল ইসলাম (৫২) এবং মেয়ে রুবাইয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল। বাসটি ভুল্লী এলাকার খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি তিন চাকার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ‘পাগলু’ গাড়িটি চালাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আশরাফুল ইসলাম। তার একমাত্র যাত্রী ছিল তারই আদরের মেয়ে রুবাইয়া খাতুন, বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বাবা তার মেয়েকে বোদায় স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। বাসের ধাক্কায় ‘পাগলু’ গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং সেটির চালক আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তার নিথর দেহ পড়ে থাকে রাস্তার ওপর। গুরুতর আহত অবস্থায় ছটফট করতে থাকা মেয়ে রুবাইয়াকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সেও মৃত্যুর কাছে হার মানে। বাবা-মেয়ের এই আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এ বিষয়ে ভুল্লী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

office@ukantho.com


Photo

সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

এফএনএস: রাজধানীসহ আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত...

Photo

নড়াইলে এইচএসসি পরীক্ষায় ভুল সেটে পরীক্ষা গ্রহণ: কেন্দ্র সচিবসহ দুজনকে প্রত্যাহার ও শোকজ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের...

Photo

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে-বাবার মৃত্যু

এফএনএস: পথ চলতে গিয়ে একসঙ্গে শেষ হলো মা, মেয়ে ও বাবার জীবন। মাত্র সাত...

Photo

গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক হত্যা ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত