সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ-গাজীর বাজার সড়কে ডাকাতি; লক্ষাধিক টাকা লুট: ডাকাতি বন্ধে ওসির হস্তক্ষেপ কামনা

উচ্চকন্ঠ   22-Oct-2025   398

Photo

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ-গাজীর বাজার সড়কের ফরাশপুরে ইউনিয়ন পরিষদ সড়কে এক দুঃসাহসিক সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে ও পিটিয়ে আহত করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। অন্যদিকে পরদিন একই সড়কের যাত্রী ছাউনির সামনে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, গত ২১ অক্টোবর মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মোস্তবাপুর গ্রামের ইকরাম আলী, ওবায়দুল ইসলাম ও প্রদীপসাহা কালীগঞ্জ থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে কালীগঞ্জ-গাজীরবাজার সড়কের উপসড়ক ফরাশপুর ইউনিয়ন পরিষদ সড়কের মাঝামাঝি স্থানে পৌছুলে ৪/৫ জনের একদল সশস্ত্র ডাকাত তাদের গতিরোধ করে ও বেধড়ক পিটিয়ে আহত করে ইকরাম আলীর নিকট থেকে নগদ ৩০ হাজার, ওবায়দুল ইসলামের নিকট থেকে ২ হাজার এবং প্রদীপ সাহার প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১টি আংটি লুট করে নিয়ে যায়। এদিকে ২২ অক্টোবর বুধবার রাত ৮ টার দিকে একই সড়কের যাত্রী ছাউনির নিকট একদল ছিনতাইকারী অজ্ঞাতনামা একজনের মটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা চালায়। কিন্তু চলাচলকারী একটি পাওয়ার ট্রিলার তাৎক্ষনিক চলে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। প্রায় বৎসরাধিককাল ধরে এ সড়কে ছিনতাই ও ডাকাতি বন্ধ থাকলেও হঠাৎ করে তা আবারো বৃদ্ধি পেয়েছে। ফলে এ সড়কে চলাচলকারী পথচারীরা চরম আতংকের মধ্যে রয়েছে। এলাকাবাসী এ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার করে তাদের জানমাল রক্ষার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

office@ukantho.com


Photo

দামোদরপুর বাজারে জামায়াতে ইসলামের টিউবয়েল স্থাপন ও নির্বাচনী অফিস উদ্বোধন

একরামুল তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জের ৩নং কোলা...

Photo

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা

এফএনএস: অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন...

Photo

ঝিনাইদহে নামেই বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর, অপসারন শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয়...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার সহ অবৈধ পারাপারের সময় আটক ১০

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত