বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব গ্রেফতার, দুই দিনের রিমান্ড

উচ্চকন্ঠ   19-Feb-2025   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার সকালে ঝিনাইদহর একটি আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে আদালতের বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় সাবেক এই সাংসদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে মিয়াজির মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। মঙ্গলবার রাতেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেয়। রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী হেফাজতে নিয়ে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বুধবার পুলিশ পাহারায় মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়। জানা গেছে, সালাউদ্দিন মিয়াজি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয় স্বজনদের দিয়ে মহেশপুর কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এ ছাড়াও সরকার থেকে পাওয়া সহস্রাধিক হাঁস জনগনকে না দিয়ে নিজের খামারে পালন করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগষ্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

office@ukantho.com


Photo

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

এফএনএস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১...

Photo

নওগাঁয় বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান...

Photo

চাঁদাবাজির অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

এফএনএস: খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে...

Photo

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন

এফএনএস: রাজনৈতিক দলগুলোর বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত