প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 12-Oct-2026 25
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) ঝিনাইদহ বিভাগীয় চ্যাপ্টারের আয়োজনে সোমবার দিনব্যাপি শহরের সৃজনী বাংলাদেশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শিকদার মোঃ মোহায়মেন আক্তার, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ বিসিপিএ চ্যাপ্টার কমিটির সভাপতি ও মিমপেক্স এগ্রোকেমিক্যালসের ডিভিশনাল সেলস ম্যানেজার দিপলুর রহমান। প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের ব্যবস্থাগক (গবেষণা ও উন্নয়ন) দেবাশীষ চট্টপাধ্যায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ বিসিপিএ চ্যাপ্টার কমিটির সাধারন সম্পাদক ও গেøাবাল এগ্রোভেট লিমিটেড ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ আব্দুল সায়াদ। এছাড়া বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ। প্রশিক্ষনে ঝিনাইদহ জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মডেল কৃষকবৃন্দ। প্রশিক্ষন শেষে মডেল কৃষকদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
office@ukantho.com