শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

এবারের নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়াই করতে হবে: টুকু

উচ্চকন্ঠ   09-Nov-2025   67

Photo

এফএনএস: আসন্ন নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এই নির্বাচনীযুদ্ধ কিন্তু আট দশটা নির্বাচনী যুদ্ধের মতো না। এবার কিন্তু আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি। যে ছায়া আমাদের মাধ্যমে প্রতিপালিত হয়ে আমাদের চেয়ে বড় হয়ে এখন আমাদেরকেই রক্তচক্ষু দেখাচ্ছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছায়াশক্তির বিষয়ে ইকবাল মাহমুদ টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় তাদের হাতে যে রক্ত লেগেছিল, সে রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। মুক্তিযুদ্ধের সময় আমার মা-বোনদের যে ইজ্জতহানি হয়েছিল, সেটাও কিন্তু এখনো মুছে যায়নি। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী, আগামী নির্বাচন নিয়ে হুঁশিয়ার থাকবেন। তিনি আরও বলেন, একটা গ্রামের মহিলার কাছে আমি প্রশ্ন করেছিলাম, যে কাকে ভোট দেবেন? উনি বলেছেন, যারা রাসূলের পথে চলে তাদেরকে ভোট দেব। জিজ্ঞেস করলাম, সেটা কে? বলেছেন, জামায়াতে ইসলাম। তিনি যোগ করেন, তালিম করে মহিলাদেরকে তারা বুঝিয়েছে জামায়াত হলো একমাত্র দল যে রাসূলের প্রদর্শিত পথে চলে। এটা মুনাফেকি। ধর্মকে বিক্রি করে, রাসূলকে বিক্রি করে আমাদের সরল ধর্মপ্রাণ গ্রামের মহিলাদের পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সবাই সাবধান! সবাই চোখ কান খোলা রাখুন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কিন্তু এবার ছায়াশক্তির সঙ্গে লড়াই করব। সেই প্রস্তুতিটা নেবেন। তাহলেই এই যে ৭ নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব দিবস এবং জিয়াউর রহমানের রেখে যাওয়া যে আদর্শ সেটা বেঁচে থাকবে।

office@ukantho.com


Photo

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই...

Photo

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ...

Photo

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম...

Photo

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এফএনএস: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত