শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে: সালাহউদ্দিন

উচ্চকন্ঠ   19-Oct-2025   59

Photo

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের নিয়ে তার দেওয়া বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে। একই সঙ্গে তিনি এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। রোববার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর হিসেবে প্রচারিত আমার বক্তব্য কাটা ছেড়া করে আংশিকভাবে প্রচার করা হয়েছে। বক্তব্য কাটিং করে প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানাই। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমার বক্তব্যের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি। ঐক্যের মধ্যে কলঙ্কের দাগ লাগুক, তা আমরা চাই না। তাই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের আমির একই বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন, সেটিকে আমি সমর্থন করি। গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। কিছু রাজনৈতিক দল আমাকে ক্ষমা চাইতে বলেছে, আমি এটাকে স্বাগত জানাই। আমার বক্তব্যকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিএনপির এ নেতা বলেন, শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু উশৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তবে জুলাই যোদ্ধারা এসবের সঙ্গে জড়িত ছিলেন বলে আমি বিশ্বাস করি না। আমি চাই, কেউ যেন তাদের সম্মানহানি করতে না পারে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই যোদ্ধাদের আমরা সব সময় সম্মান করি। যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা আমাদের শক্তি। তাদের কখনও সমালোচিত হতে দেওয়া যাবে না। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণভোটের বিষয়ে প্রয়োজনে আবার আলোচনা হতে পারে। সব কিছু বিবেচনায় সরকার প্রজ্ঞাপন জারি করবে বলে আমি প্রত্যাশা করি। এর আগে গত শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্য করেছিলেন সালাহউদ্দিন আহমেদ। এরপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষে প্রতিবাদ ও সমালোচনা সৃষ্টি হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের মানববন্ধন

জামির হোসেন ও বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক...

Photo

মাদকের সাম্রাজ্য টিকিয়ে রাখতে অস্ত্রের ব্যবহার, গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে...

Photo

যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার নতুন ৮ টি কেন্দ্র যুক্ত হয়েছে

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : আগামী ২ জুলাই থেকে চলতি বছরের...

Photo

এস আলমের আরও ২৬১৯ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

এফএনএস: আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত