রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   20-Jun-2026   68

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়া (মাঠপাড়া) এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবাসহ রতন আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রতন আলী শৈলকুপা উপজেলার দক্ষিণ গোপালপুর মধ্যপাড়া গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের সময় রতন আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আবাসিক এলাকা ও তিন ফসলী জমিতে...

Photo

নড়াইলে ভূঁইয়া শপিংমলে ৯ দোকানে দুর্ধর্ষ চুরি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র...

Photo

খালেদা জিয়ার নাম থাকায় মৃতপ্রায় ঝিনাইদহের সাত সরকারি প্রতিষ্ঠান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাবেক প্রধানমন্ত্রী খালেদা...

Photo

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ৫ লাখ ৪৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত